Psalms 103:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যারা মাবুদকে ভয় করে, তাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন, যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্তানদের প্রতি বাবার যেমন মমতা আছে তেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্তানদের প্রতি পিতার যেমন মমতা আছে তেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্তানের প্রতি পিতার যেন স্নেহ, সেই স্নেহে প্রভু পরমেশ্বর, অভিষিক্ত করেন তাঁর ভক্তজনকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতা যেমন পুত্রের প্রতি দয়াময় তেমনি প্রভুও তাঁর অনুগামীদের প্রতি দয়ালু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন বাবা যেমন সন্তানদের করুণা করেন, তেমন সদাপ্রভুুও করুণা করেন তাদের যারা তাঁকে সম্মান করে।