Psalms 103:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদের অটল মহব্বত, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, তাদের উপরে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত থাকে; এবং তাঁর ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্ষিত হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে যারা তাকে সম্ভ্রম করে, এবং তাঁর ধার্মিকতা তাদের সন্তানসন্ততিদের প্রতি বর্তায়—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভুর দয়া, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত থাকে; এবং তাঁহার ধর্ম্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্ত্তে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভুর দয়া, যাহারা তাঁহাকে ভয় করে, তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে; এবং তাঁহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্তে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা সদাপ্রভুর ভক্ত, যারা তাঁর ব্যবস্থা মেনে চলে আর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে, তাদের উপর তাঁর অটল ভালবাসা ও তাঁর বিশ্বস্ততা চিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা মাবুদের ভক্ত, যারা তাঁর ব্যবস্থা মেনে চলে আর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে, তাদের উপর তাঁর অটল মহব্বত ও তাঁর বিশ্বস্ততা চিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর অবিচল প্রেম অনাদি অনন্তকাল স্থায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল| তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসবেন| ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভুুর বিশ্বস্ততার নিয়ম চিরস্হায়ী থেকে অনন্তকাল পর্যন্ত থাকে তাদের ওপর যারা তাঁকে সম্মান করে, তাঁর ধার্ম্মিকতা দীর্ঘস্থায়ী তাদের বংশধরদের ওপর।