Psalms 103:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ফেরেশতারা! তাঁর শুকরিয়া আদায় কর, তোমরা শক্তিতে বীরতুল্য, তাঁর বাক্য-সাধক, তাঁর কালামের স্বর শ্রবণে নিবিষ্ট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতেরা, তোমরা যারা পরাক্রমী তাঁর পরিকল্পনা সম্পন্ন করো, তোমরা যারা তাঁর আদেশ পালন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দূতগণ! তাঁহার ধন্যবাদ কর, তোমরা বলে বীর, তাঁহার বাক্য-সাধক, তাঁহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দূতগণ! তাঁহার ধন্যবাদ কর, তোমরা বলে বীর, তাঁহার বাক্য-সাধক, তাঁহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভুর শক্তিশালী দূতেরা, যারা তাঁর কথার বাধ্য থেকে তাঁর আদেশ পালন করছ, তোমরা তাঁর গৌরব কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদের শক্তিশালী ফেরেশতারা, যারা তাঁর কথার বাধ্য থেকে তাঁর হুকুম পালন করছ, তোমরা তাঁর প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মহাশক্তিধর দূতবৃন্দ তোমরা, যারা তাঁর বাক্য শ্রবণ কর, ও পালন কর তাঁর নির্দেশ, তোমরা তাঁর মহিমা কীর্তন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে দূতগণ, প্রভুর প্রশংসা কর! তোমরা দূতেরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো| তোমরা ঈশ্বরের কথা শোন এবং তাঁর আজ্ঞা মান্য কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা তাঁর দূতেরা, তোমাদের আছে শক্তি তাঁর বাক্য মেনে চলো এবং তাঁর আদেশ পালন কর।