Psalms 103:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সমস্ত বাহিনী! তাঁর শুকরিয়া আদায় কর, তোমরা তাঁর পরিচারক, তাঁর ইচ্ছা পালনকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী, তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সমস্ত বাহিনি! তাঁহার ধন্যবাদ কর, তোমরা তাঁহার পরিচারক, তাঁহার অভিমত-সাধক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সমস্ত বাহিনী! তাঁহার ধন্যবাদ কর, তোমরা তাঁহার পরিচারক, তাঁহার অভিমত-সাধক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভুর সেবাকারী শক্তিদলগুলো যারা তাঁর ইচ্ছা পালন করছ, তোমরা তাঁর গৌরব কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদের খেদমতকারী শক্তিদলগুলো যারা তাঁর ইচ্ছা পালন করছ, তোমরা তাঁর প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে দিব্যলোকবাসী শক্তিধরগণ, তোমরা যারা প্রভু পরমেশ্বরের পরিচর্যায় ও তাঁর সঙ্কল্প সাধনে নিযুক্ত, তোমরা প্রভু পরমেশ্বরের জয়গান কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর| তোমরা তাঁর দাস| ঈশ্বর যা চান তোমরা তাই কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা সব তাঁর বাহিনী, তোমরা তাঁর দাসেরা তাঁর ইচ্ছা পালন কর।