Psalms 103:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সমস্ত নির্মিত বস্তু! তাঁর শুকরিয়া আদায় কর, তাঁর অধিকারের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি, তাঁর আধিপত্যের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সমস্ত নির্ম্মিত বস্তু! তাঁহার ধন্যবাদ কর, তাঁহার অধিকারের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সমস্ত নির্মিত বস্তু! তাঁহার ধন্যবাদ কর, তাঁহার অধিকারের সমস্ত স্থানে। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভুর রাজ্যের সব স্থানে তাঁর সৃষ্ট সব কিছু, তোমরা তাঁর গৌরব কর; হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদের রাজ্যের সব স্থানে তাঁর সৃষ্ট সব কিছু, তোমরা তাঁর প্রশংসা কর; হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বরের সৃষ্ট সর্বজীব, তাঁর রাজ্যের সর্বত্র প্রভু পরমেশ্বরের মহিমা কীর্তন কর, হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর| তাঁর রাজ্যের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর| হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আশীর্বাদ কর তাঁর সব সৃষ্টির ওপর তাঁর রাজ্যের সব জায়গায়; আমার প্রাণকে আশীর্বাদ কর সদাপ্রভুু।