Psalms 104:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেগুলো মাঠের সমস্ত পশুকে পানি দেয়; বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মাঠের সব বন্যপশুকে জল দেয়; বুনো গাধারা নিজেদের তৃষ্ণা মেটায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়; বনগর্দ্দভেরা তৃষ্ণা নিবারণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়; বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা জীবজন্তুদের জলের যোগান দেয়; তাতে বুনো গাধার পিপাসা মেটে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা জীবজন্তুদের পানির যোগান দেয়; তাতে বুনো গাধার পিপাসা মেটে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রান্তরের পশুদের জলদান করে তারা, বন্যগর্দভদের তৃষ্ণা হয় নিবারিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জলধারা সব বন্য প্রাণীদের পানীয় জল দেয়| এমন কি বুনো গাধারাও এখানে জল পান করতে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মাঠের সব পশুদের জল দেয়; বনের গাধারা তৃষ্ণা মেটায়।