Psalms 104:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি উপরের কক্ষ থেকে পর্বতে পানি সেচন করেন; তোমার কাজের ফলে দুনিয়া পরিতৃপ্ত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর উচ্চকক্ষ থেকে তিনি পর্বতগুলিকে জল দেন; তাঁর কাজের ফলাফলে দেশ তৃপ্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন কক্ষ হইতে পর্ব্বতে জল সেচন করেন; তোমার কার্য্যের ফলে পৃথিবী পরিতৃপ্ত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন কক্ষ হইতে পর্বতে জল সেচন করেন; তোমার কার্যের ফলে পৃথিবী পরিতৃপ্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার স্বর্গের বাসস্থান থেকে তুমি পাহাড়-পর্বতের উপরে জল ফেল; তোমার সেই কাজের ফলে পৃথিবী তৃপ্ত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বেহেশতের বাসস্থান থেকে তুমি পাহাড়-পর্বতের উপরে পানি ফেল; তোমার সেই কাজের ফলে দুনিয়া তৃপ্ত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঊর্ধ্বে তোমার আবাস থেকে পর্বতগণের উপর তুমি কর জলসিঞ্চন, তোমার আশিস ধারায় পৃথিবী হয় পরিতৃপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, পর্বত বেয়ে বৃষ্টি পাঠান| যে সব জিনিস ঈশ্বর সৃষ্টি করেছেন সেগুলি পৃথিবীর যা কিছু প্রয়োজন তার সবই জোগান দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর আকাশের জলাধার থেকে পর্বতে জল দেন; তাঁর কাজের জন্য পৃথিবী ফলে পূর্ণ হয়।