Psalms 104:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানুষের অন্তরের আনন্দদায়ক আঙ্গুর-রস, মুখের প্রফুল্লতা-জনক তেল, ও মানুষের অন্তরের বল-সাধক খাদ্য উৎপন্ন করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুরা যা মানুষের হৃদয়কে উৎফুল্ল করে, তেল যা তাদের মুখমণ্ডল উজ্জ্বল করে, এবং খাবার যা মানুষের জীবন বাঁচিয়ে রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মর্ত্ত্যের চিত্তানন্দ-জনক দ্রাক্ষারস, মুখের প্রফুল্লতা-জনক তৈল, ও মর্ত্ত্যের চিত্তবল-সাধক ভক্ষ্য উৎপন্ন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মর্ত্যের চিত্তানন্দ-জনক দ্রাক্ষারস, মুখের প্রফুল্লতা-জনক তৈল, ও মর্ত্যের চিত্তবল-সাধক ভক্ষ্য উৎপন্ন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আংগুর-রস যা মানুষের মনকে খুশী করে, তেল যা তার মুখকে উজ্জ্বল করে, আর রুটি যা তার অন্তরে আনে বল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আংগুর-রস যা মানুষের মনকে খুশী করে, তেল যা তার মুখকে উজ্জ্বল করে, আর রুটি যা তার অন্তরে আনে বল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎপাদন করতে পারে নিজেদের খাদ্য, মানুষের চিত্ত বিনোদনের জন্য দ্রাক্ষারস, মুখশ্রীর উজ্জ্বলতার জন্য তৈল এবং দেহকে সুস্থ ও চিত্ত সবল করার জন্য তুমি উৎপন্ন কর খাদ্যদ্রব্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে দ্রাক্ষারস আমাদের সুখী করে, যে তেল আমাদের চামড়া নরম রাখে, যে খাদ্য আমাদের শক্তিশালী করে সে সবই ঈশ্বর আমাদের দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মানুষকে খুশি করার জন্য দ্রাক্ষারস তৈরী করেন, তেল তৈরী করেন মুখ চকমক করার জন্য এবং খাদ্য তার জীবন বজায় রাখার জন্য।