Psalms 104:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করেছেন, সূর্য তার অস্তগমনের সময় জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ঋতুর জন্য চাঁদ নির্মাণ করেছেন, আর সূর্য জানে কখন অস্ত যেতে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ঋতুর জন্য চন্দ্র নির্ম্মাণ করিয়াছেন, সূর্য্য আপন অস্তগমনের সময় জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করিয়াছেন, সূর্য আপন অস্তগমনের সময় জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঋতু ভাগ করার জন্য তুমি চাঁদ তৈরী করেছ; তোমার সময়মত সূর্য অস্ত যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঋতু ভাগ করার জন্য তুমি চাঁদ তৈরী করেছ; তোমার সময়মত সূর্য অস্ত যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঋতু নির্ধারণের জন্য তুমি সৃষ্টি করেছ চন্দ্রকে সূর্য জানে তার উদয়াস্তের সময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, কবে ছুটি শুরু হবে তা বলে দেওয়ার জন্য আপনি আমাদের চাঁদ দিয়েছেন| এবং কখন অস্ত যেতে হবে সূর্য তা সব সময়েই জানে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি চাঁদকে নিযুক্ত করেছেন ঋতু চেনার জন্য; সূর্য্য জানে অস্ত তার যাবার দিন।