Psalms 104:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কাপড়ের মত আলো পরিধান করেছ, আসমানকে চন্দ্রাতপের মত বিস্তার করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আলোর পোশাকে সজ্জিত; তিনি আকাশমণ্ডল তাঁবুর মতো প্রসারিত করেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশমণ্ডলকে চন্দ্রাতপের ন্যায় বিস্তার করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশমণ্ডলকে চন্দ্রাতপের ন্যায় বিস্তার করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাপড়ের মত করে তুমি নিজেকে আলো দিয়ে ঢেকেছ; আকাশটাকে তুমি ছাউনির মত করে বিছিয়ে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাপড়ের মত করে তুমি নিজেকে আলো দিয়ে ঢেকেছ; আসমানকে তুমি ছাউনির মত করে বিছিয়ে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দীপ্ত বসন তোমার। তুমি আকাশমণ্ডলকে করেছ বিস্তৃত চন্দ্রাতপের মত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন করে মানুষ জামাকাপড় পরে, তেমন করে আপনি আলোক পরিধান করেন| আপনিই আকাশকে পর্দার মত বিস্তৃত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমাকে আলোয় ঢেকে রেখেছো যেন একটা পোশাক পরে আছো; তুমি আকাশমণ্ডলকে আলো দিয়ে বিস্তার করেছো একটা তাঁবুর পর্দার মতো করে।