Psalms 104:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ যে সমুদ্র, বিশাল ও চারদিকে বিস্তীর্ণ, সেখানে জলজ প্রাণীরা থাকে, তারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই দেখো সুবিশাল, বিস্তীর্ণ জলধি, অগণিত কত প্রাণীতে পরিপূর্ণ— ছোটো ও বড়ো বহু জীব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ যে সমুদ্র, বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমেরা থাকে, তাহারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ যে সমুদ্র, বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমেরা থাকে, তাহারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ যে বিরাট, বিশাল সমুদ্র- তা চলে বেড়ানো ছোট-বড় অসংখ্য জীবন্ত প্রাণীতে ভরা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ যে বিরাট, বিশাল সমুদ্র- তা চলে বেড়ানো ছোট-বড় অসংখ্য প্রাণীতে ভরা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশাল বিস্তীর্ণ ঐ সমুদ্র পরিপূর্ণ অসংখ্য সরীসৃপে ক্ষুদ্র, বৃহৎ কত না জীব বিরাজ করে তার গভীরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাগরের দিকে দেখ তা কত বড়! সাগরের মধ্যে কত রকম ছোট এবং বড় প্রাণীসমূহ আছে যা গোনা যায় না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওপারে সমুদ্র, গভীর ও বিস্তৃত, অসংখ্য জীবজন্তুতে পূর্ণ।