Psalms 104:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে দিলে তারা সংগ্রহ করে; তুমি হাত খুললে তারা মঙ্গলে তৃপ্ত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি তাদের খাবার দাও তারা তা সংগ্রহ করে; যখন তুমি তোমার হাত খুলে দাও, তারা উত্তম দ্রব্যে পরিতৃপ্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে দিলে তাহারা কুড়ায়; তুমি হস্ত মুক্ত করিলে তাহারা মঙ্গলে তৃপ্ত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে দিলে তাহারা কুড়ায়; তুমি হস্ত মুক্ত করিলে তাহারা মঙ্গলে তৃপ্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের দিলে তারা তুলে নেয়; তুমি হাত খুললে তারা ভাল ভাল জিনিস পেয়ে তৃপ্ত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের দিলে তারা তুলে নেয়; তুমি হাত খুললে তারা ভাল ভাল জিনিস পেয়ে তৃপ্ত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি দাও, তাই তারা পায় অফুরন্ত তোমার সে দানে তারা হয় পরিতৃপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব জীবন্ত প্রাণীকেই আপনি তাদের আহারের খাদ্য দেন| ভালো ভালো খাবারে ভর্ত্তি করে আপনি আপনার করযুগল উন্মুক্ত করেন এবং তারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আহার করে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি তাদেরকে দাও তারা জড়ো হয়; যখন তুমি হাত মুক্ত করো তারা তৃপ্ত হয়।