Psalms 104:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নিজের মুখ আচ্ছাদন করলে তারা ভীষণ ভয় পায়; তুমি তাদের নিশ্বাস হরণ করলে তারা মৃত্যুবরণ করে, তাদের ধূলিতে ফিরে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি তোমার মুখ ঢেকে দাও, তারা আতঙ্কিত হয়; যখন তুমি তাদের শ্বাস নিয়ে নাও, তাদের মৃত্যু হয় আর তারা ধুলোতে ফিরে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি নিজ মুখ আচ্ছাদন করিলে তাহারা বিহ্বল হয়; তুমি তাহাদের নিঃশ্বাস হরণ করিলে তাহারা মরিয়া যায়, তাহাদের ধূলিতে প্রতিগমন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি নিজ মুখ আচ্ছাদন করিলে তাহারা বিহ্বল হয়; তুমি তাহাদের নিশ্বাস হরণ করিলে তাহারা মরিয়া যায়, তাহাদের ধূলিতে প্রতিগমন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি মুখ লুকালে তারা ভয় পায়; তুমি তাদের জীবন-বায়ু নিয়ে গেলে তারা মরে যায়, আবার তারা ধুলা হয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মুখ লুকালে তারা ভয় পায়; তুমি তাদের জীবন্তবায়ু নিয়ে গেলে তারা মরে যায়, আবার তারা ধুলা হয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বিমুখ হলে তারা ভীত হয়ে পড়ে, তাদের প্রাণবায়ু তুমি হরণ করলে তাদের মৃত্যু হয়, যেখান থেকে এসেছিল তারা সেই ধূলায় আবার তারা ফিরে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন আপনি ওদের থেকে বিমুখ হন ওরা ভয় পেয়ে যায়| ওদের আত্মা ওদের ছেড়ে যায়, ওরা দুর্বল হয়ে পড়ে এবং মারা যায় এবং ওদের দেহ আবার ধূলোয় পরিণত হয়!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তুমি তোমার মুখ ঢাক, তারা অস্থির হয়; যদি তুমি তাদের নিঃশ্বাস কেড়ে নাও তারা মরে যায় এবং ধূলোতে ফিরে যায়।