Psalms 104:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি পানির উপর তাঁর উপরিস্থ কক্ষের কড়িকাঠ স্থাপন করেছেন, তিনি মেঘকে তাঁর রথ করে থাকেন, বায়ুর পাখার উপরে গমনাগমন করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি জলধিতে তাঁর উচ্চকক্ষের কড়িকাঠ স্থাপন করেন। তিনি মেঘরাশিকে তাঁর রথ করেন আর বায়ুর ডানায় চড়ে ভেসে চলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি জলে আপন উপরিস্থ কক্ষের কড়িকাষ্ঠ স্থাপন করিয়াছেন, তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, বায়ুপক্ষের উপরে গমনাগমন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি জলে আপন উপরিস্থ কক্ষের কড়িকাষ্ঠ স্থাপন করিয়াছেন, তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, বায়ুপক্ষের উপরে গমনাগমন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার স্বর্গের বাসস্থানের ভিত্তি তুমি আকাশের জলের উপরে স্থাপন করেছ; তুমি মেঘকে করেছ তোমার রথ; তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বেহেশতের বাসস্থানের ভিত্তি তুমি আসমানের পানির উপরে স্থাপন করেছ; তুমি মেঘকে করেছ তোমার রথ; তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি জলরাশির উপর স্থাপন করেছ আপন আবাস, মেঘকে করেছ তুমি রথ বায়ুর পাখায় ভর করে তোমার আসা যাওয়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তার ওপরে আপনি আপনার গৃহ নির্মাণ করেছেন| ঘন মেঘকে রথের মত ব্যবহার করে, বাতাসের ডানায় ভর করে আপনি সারা আকাশে ঘুরে বেড়ান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার বিচারালয়ের কড়িকাঠ রেখেছো মেঘের ওপরে; তুমি মেঘকে তোমার রথ করেছো; তুমি বাতাসের ডানায় চলাফেরা কর।