Psalms 104:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করলে তা কাঁপে; তিনি পর্বতরাজিকে স্পর্শ করলে তারা ধূমায়িত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর দৃষ্টিতে জগৎ কেঁপে ওঠে, তাঁর স্পর্শে পর্বতগুলি থেকে ধোঁয়া বের হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করিলে তাহা কাঁপে; তিনি পর্ব্বতরাজিকে স্পর্শ করিলে তাহারা ধূমায়মান হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করিলে তাহা কাঁপে; তিনি পর্বতরাজিকে স্পর্শ করিলে তাহারা ধূমায়মান হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পৃথিবীর দিকে তাকালে তা কাঁপে; তাঁর ছোঁওয়াতে পাহাড়-পর্বত থেকে ধূমা বের হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দুনিয়ার দিকে তাকালে তা কাঁপে; তাঁর ছোঁয়াতে পাহাড়-পর্বত থেকে ধোঁয়া বের হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি দৃষ্টিপাত করলে পৃথিবী কম্পিত হয়, তিনি স্পর্শ করলে পর্বসমূহ হয় ধূমায়মান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যদি একবার পৃথিবীর দিকে তাকান পৃথিবী কেঁপে যাবে| পর্বতকে তিনি স্পর্শ করলে সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি পৃথিবীর দিকে তাকান এবং তা কাঁপে; তিনি পর্বতদেরকে স্পর্শ করেন এবং তারা ধুঁয়া হয়।