Psalms 104:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সারা জীবন মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; আমি যতকাল বেঁচে থাকি, আমার আল্লাহ্‌র প্রশংসা গজল গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব; আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব; আমি যতকাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব; আমি যতকাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সারা জীবন ধরে আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব; আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সারা জীবন ধরে আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারাটি জীবন আমি গাইব প্রভু পরমেশ্বরের গুণগান তাঁর প্রশংসায় আমি হব মুখর, যতদিন থাকবে প্রাণ এ দেহে আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার সারা জীবন আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইব| যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমি প্রভুর প্রশংসা গীত গাইব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সারা জীবন সদাপ্রভুুর উদ্দেশে গান করব; আমি যতদিন বেঁচে থাকব, আমার ঈশ্বরের প্রশংসা গান করব।