Psalms 104:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দুনিয়াকে কাপড়ের মত করে সাগরের পানি দিয়ে আচ্ছাদন করেছিলে; পর্বতমালার উপরে পানি দাঁড়িয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আচ্ছাদনের মতো অতল জলধি দিয়ে তুমি এই জগৎ আবৃত করেছ; জলপ্রবাহ পর্বতগুলির উপর দাঁড়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহা জলধি-বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে; পর্ব্বতগণের উপরে জল দাঁড়াইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহা জলধি-বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে; পর্বতগণের উপরে জল দাঁড়াইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি পৃথিবীকে কাপড় দিয়ে ঢাকার মত করে সাগরের জল দিয়ে ঢেকেছিলে; পাহাড়-পর্বতও সেই জলে ঢাকা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি দুনিয়াকে কাপড় দিয়ে ঢাকার মত করে সাগরের পানি দিয়ে ঢেকেছিলে; পাহাড়-পর্বতও সেই পানিতে ঢাকা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গভীর সমুদ্রের আচ্ছাদনে তুমি তাকে করেছিলে আবৃত, পর্বতশ্রেণীকে করেছিলে আচ্ছাদিত জলরাশির আচ্ছাদনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কম্বলের মত আপনি তাকে জল দিয়ে ঢেকে দিয়েছেন| জলরাশি পর্বতকে ঢেকে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি পৃথিবীকে জল দিয়ে ঢেকে দিয়েছিলে পোশাকের মতো করে, জল দিয়ে পর্বতদের ঢেকে দিয়েছিল।