Psalms 104:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ভর্ৎসনায় সেই পানি পালিয়ে গেল, তোমার বজ্রনাদে তা বেগে প্রস্থান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমার তিরস্কারে জলধি পালিয়ে গেল, তোমার গর্জনের শব্দে তা দ্রুত প্রস্থান করল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভর্ৎসনায় সেই জল পলায়ন করিল, তোমার বজ্রনাদে তাহা বেগে প্রস্থান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভর্ৎসনায় সেই জল পলায়ন করিল, তোমার বজ্রনাদে তাহা বেগে প্রস্থান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই জল তোমার হুকুমে চলে গেল; তা ছুটে চলে গেল তোমার গর্জনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই পানি তোমার হুকুমে চলে গেল; তা ছুটে চলে গেল তোমার গর্জনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জলরাশি হল অপসৃত তোমার ভর্ৎসনায়, পলায়ন করল তোমার বজ্রনিনাদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আপনি নির্দেশ দিয়েছিলেন তাই জলও সরে গিয়েছিলো| ঈশ্বর আপনি জলের দিকে চেয়ে উচ্চস্বরে নির্দেশ দিয়েছিলেন এবং জলরাশি সরে গিয়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ধমকে জল নেমে গেল, তোমার বজ্রধ্বনিপূর্ণ শব্দে তারা পালিয়ে গেল।