Psalms 104:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সীমা স্থাপন করেছ, যেন পানি তা অতিক্রম না করে, যেন ফিরে দুনিয়াকে আচ্ছন্ন না করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জলধির সীমা স্থির করেছ যা তারা অতিক্রম করতে পারে না; আবার কখনও জলধি জগৎকে আচ্ছন্ন করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সীমা স্থাপন করিয়াছ, যেন জল তাহা উল্লঙ্ঘন না করে, যেন ফিরিয়া পৃথিবীকে আচ্ছাদন না করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সীমা স্থাপন করিয়াছ, যেন জল তাহা উল্লঙ্ঘন না করে, যেন ফিরিয়া পৃথিবীকে আচ্ছন্ন না করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে তুমি জলের সীমানা ঠিক করে দিয়েছ, যাতে জল আর কখনও সীমানা ডিংগিয়ে পৃথিবীকে ঢেকে না ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে তুমি পানির সীমানা ঠিক করে দিয়েছ, যাতে পানি আর কখনও সীমানা ডিংগিয়ে দুনিয়াকে ঢেকে না ফেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নির্দিষ্ট করেছ তার সীমা যেন এই জলরাশি তার সীমা অতিক্রম করে পুনরায় পৃথিবীকে না করে প্লাবিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনিই সমুদ্রের সীমা নির্ধারণ করেছেন| অতএব, জলরাশি আর অত উঁচুতে উঠবে না যাতে পৃথিবী পুনরায় ঢেকে যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদের জন্য সীমানা ঠিক করেছ, যেন জল তা ছাড়িয়ে না যায়; তারা যেন পৃথিবীকে আবার ঢেকে না দেয়।