Psalms 105:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করলেন, খাদ্যরূপ সমস্ত লাঠি ভেঙ্গে ফেললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন আর তাদের খাবারের সব জোগান ধ্বংস করলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করিলেন, ভক্ষ্যরূপ সমস্ত যষ্টি ভগ্ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করিলেন, ভক্ষ্যরূপ সমস্ত যষ্টি ভগ্ন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন আর তাদের খাবারের অভাব ঘটালেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন আর তাদের খাবারের অভাব ঘটালেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যখন দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন, খাদ্যসংগ্রহের সমস্ত ব্যবস্থা করলেন বিপর্যস্ত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সেই দেশে এক দুর্ভিক্ষ ঘটালেন| লোকজন আহারের জন্য খাবার পেল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মিশর দেশে দূর্ভিক্ষকে ডাকলেন; তিনি সব রুটি সরবরাহ বিচ্ছিন্ন করলেন।