Psalms 105:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদের আগে এক পুরুষকে পাঠালেন, ইউসুফকে গোলাম হিসেবে বিক্রি করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাদের আগে এক ব্যক্তিকে পাঠালেন— যোষেফকে ক্রীতদাসরূপে বিক্রি করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদের অগ্রে এক পুরুষকে পাঠাইলেন, যোষেফ দাসরূপে বিক্রীত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদের অগ্রে এক পুরুষকে পাঠাইলেন, যোষেফ দাসরূপে বিক্রীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন- যোষেফকে পাঠিয়ে দিলেন; দাস হিসাবে তাঁকে বিক্রি করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন- ইউসুফকে পাঠিয়ে দিলেন; গোলাম হিসাবে তাঁকে বিক্রি করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি পাঠিয়ে দিলেন এক ব্যক্তিকে তাদের আগে ক্রীতদাসরূপে যোষেফ হলেন বিক্রীত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু, ঈশ্বর যোষেফ নামে একজনকে ওদের সামনে পাঠালেন| যোষেফকে একজন ক্রীতদাস হিসাবে বিক্রি করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের আগে একজন লোককে পাঠালেন, যোষেফকে দাস হিসাবে বিক্রি হলেন।