Psalms 105:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে বেড়ী দ্বারা তাঁর চরণকে কষ্ট দিল; তাঁর প্রাণ লোহার শিকলে তিনি বাঁধা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা শিকল দিয়ে তাঁর পায়ে আঘাত করল, তাঁর ঘাড় লোহাতে আবদ্ধ করা হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে বেড়ী দ্বারা তাঁহার চরণকে ক্লেশ দিল; তাঁহার প্রাণ লৌহে বদ্ধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে বেড়ি দ্বারা তাঁহার চরণকে ক্লেশ দিল; তাঁহার প্রাণ লৌহে বদ্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল, লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল, লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৃঙ্খলে তাঁর চরণ হয়েছিল পীড়িত, তাঁর কণ্ঠে পরানো হয়েছিল লৌহবলয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা একটি দড়ি যোষেফের পায়ে জড়িয়ে বেঁধে দিল| ওরা তার গলায় একটা লোহার রিং পরিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পা বেড়ি দিয়ে বাঁধা ছিল, তাকে লোহার শেকলে রাখা হয়েছিল।