Psalms 105:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যা বলেছেন যতদিন তা সফল না হল, ততদিন মাবুদের কালাম তাঁকে পরীক্ষা করতে থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না পর্যন্ত তার আগাম কথা পূর্ণ হল, যতক্ষণ না পর্যন্ত সদাপ্রভুর বাক্য তাঁকে সত্য প্রমাণিত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাবৎ তাঁহার বচন সফল না হইল, তাবৎ সদাপ্রভুর বাক্য তাঁহাকে পরীক্ষা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাবৎ তাঁহার বচন সফল না হইল, তাবৎ সদাপ্রভুর বাক্য তাঁহাকে পরীক্ষা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল, ততদিন তাঁর সম্বন্ধে সদাপ্রভুর প্রতিজ্ঞা পুরণের ব্যাপারে তাঁর পরীক্ষা চলছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল, ততদিন তাঁর সম্বন্ধে মাবুদের ওয়াদা পুরণের ব্যাপারে তাঁর পরীক্ষা চলছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন সফল হল তাঁর স্বপ্নের ব্যাখ্যা প্রভু পরমেশ্বর তখন প্রমাণ করলেন তাঁর কথার সত্যতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যা বলেছিলেন তা যতদিন পর্যন্ত না প্রকৃতপক্ষে ঘটল, ততদিন যোষেফ ক্রীতদাসই ছিল| প্রভুর বার্তা প্রমাণ করেছিল যে যোষেফ নির্দোষ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতক্ষণ তাঁর ভাববাণী সত্যি না হয়, সদাপ্রভুুর বাক্য তাকে সঠিক প্রমাণ করল।