Psalms 105:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ নিজের লোকদের অতিশয় বংশবৃদ্ধি করলেন, দুশমনদের থেকে তাদেরকে বলবান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর লোকেদের অনেক গুণে বৃদ্ধি করলেন; তাঁর বিপক্ষদের থেকে তিনি তাদের অনেক বেশি শক্তিশালী করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর নিজ প্রজাদের অতিশয় বংশবৃদ্ধি করিলেন, বিপক্ষগণ হইতে তাহাদিগকে বলবান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর নিজ প্রজাদের অতিশয় বংশবৃদ্ধি করিলেন, বিপক্ষগণ হইতে তাহাদিগকে বলবান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর নিজের লোকদের বংশ অনেক বাড়িয়ে দিলেন; শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর নিজের বান্দাদের বংশ অনেক বাড়িয়ে দিলেন; শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের করলেন বহুগুণে বর্ধিত, বিপক্ষদের চেয়ে তাদের করলেন শক্তিশালী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের পরিবার বেশ বড় হয়ে গেল| ওদের শত্রুদের থেকে ওরা অনেক শক্তিশালী হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তাঁর লোকেদের অনেক বৃদ্ধি করলেন, বিপক্ষদের থেকে তাদেরকে বহুসংখ্যক করলেন।