Psalms 105:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ওদের অন্তর এমনভাবে ফিরালেন যে, ওরা তাঁর লোকদেরকে ঘৃণা করলো, তাঁর গোলামদের প্রতি ধূর্ততার ব্যবহার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর মিশরীয়দের হৃদয় ইস্রায়েলীদের প্রতি ঘৃণায় পূর্ণ করলেন, আর তারা সদাপ্রভুর সেবকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি উহাদের চিত্ত এমন ফিরাইলেন যে, উহারা তাঁহার প্রজাদিগকে ঘৃণা করিল, তাঁহার দাসদের প্রতি ধূর্ত্ততার ব্যবহার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি উহাদের চিত্ত এমন ফিরাইলেন যে, উহারা তাঁহার প্রজাদিগকে ঘৃণা করিল, তাঁহার দাসদের প্রতি ধূর্ততার ব্যবহার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর লোকদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরে ঘৃণা জাগিয়ে দিলেন, তাতে তারা তাঁর দাসদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর বান্দাদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরে ঘৃণা জাগিয়ে দিলেন, তাতে তারা তাঁর গোলামদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সেই বিপক্ষদের হৃদয়ে আনলেন পরিবর্তন, তাঁর প্রজাদের বিরুদ্ধে তাদের মন হল বিদ্বেষে পরিপূর্ণ, তাঁর সেবকদের সঙ্গে তারা করল প্রতারণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই মিশরীয়রা যাকোবের পরিবারকে ঘৃণা করতে লাগল| ওরা ওদের ক্রীতদাসদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এমন করলেন তাদের শত্রুরা তার লোকেদের ঘৃণা করল, তাঁর দাসদের ওপর খারাপ ব্যবহার করল।