Psalms 105:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওদের দেশ ব্যাঙে পরিপূর্ণ হল, ওদের বাদশাহ্‌দের অন্তঃপুরে তা প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দেশ ব্যাঙে পূর্ণ হল, যা তাদের শাসকদের শোবার ঘর পর্যন্ত পৌঁছাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাদের দেশ ভেকে আকীর্ণ হইল, উহাদের রাজগণের অন্তঃপুরে [তাহা প্রবেশ করিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহাদের দেশ ভেকে আকীর্ণ হইল, উহাদের রাজগণের অন্তঃপুরে [তাহা প্রবেশ করিল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল; এমন কি, তাদের রাজার ঘরে গিয়েও সেগুলো ঢুকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল; এমন কি, তাদের বাদশাহ্‌র ঘরে গিয়েও সেগুলো ঢুকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেকবাহিনী ছেয়ে ফেলল তাদের দেশ, প্রবেশ করল তাদের রাজপ্রাসাদসমূহে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের দেশ ব্যাঙে ভরে গিয়েছিল| রাজার শোবার ঘরে পর্যন্ত ব্যাঙ ঢুকে পড়েছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের দেশে ব্যাঙ দঙ্গল বাঁধলো এমনকি তাদের শাসকদের ঘরের ভেতরে ঢুকে গেল।