Psalms 105:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি লোকদেরকে রূপা ও সোনার সঙ্গে বের করে আনলেন, তাঁর গোষ্ঠীগুলোর মধ্যে এক জনও হোঁচট খায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ইস্রায়েলকে মিশর দেশ থেকে বের করে আনলেন, তাদের সঙ্গে এল প্রচুর রুপো আর সোনা, আর তাদের গোষ্ঠীদের মধ্যে একজনও হোঁচট খেল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাঁহার গোষ্ঠীদের মধ্যে এক জনও উছোট খায় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি লোকদিগকে রৌপ্য ও স্বর্ণের সহিত বাহির করিয়া আনিলেন, তাঁহার গোষ্ঠীদের মধ্যে একজনও উছোট খায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সোনা-রূপা সহ ইস্রায়েলীয়দের বের করে আনলেন; তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সোনা-রূপা সহ বনি-ইসরাইলদের বের করে আনলেন; তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি মুক্ত করে আনলেন ইসরায়েলীদের তারা সঙ্গে নিয়ে এল সোনা ও রূপো, তাদের মধ্যে একজনও ছিল না অক্ষম ও দুর্বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঈশ্বর মিশর থেকে তাঁর লোকদের বের করে নিয়ে এলেন| আসার সময় ওরা সঙ্গে করে সোনা রূপো নিয়ে এলো| ঈশ্বরের কোন লোকই হোঁচট খায় নি বা পড়ে যায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ইস্রায়েলদের রূপা এবং সোনার সঙ্গে বের করে আনলেন, তাঁর গোষ্ঠীদের মধ্যে এক জনও হোঁচট খায় নি।