Psalms 105:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা প্রস্থান করলে মিসর আনন্দ করলো, কারণ ওরা তাদের থেকে ত্রাসযুক্ত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তারা চলে গেল তখন মিশর আনন্দ করল, কেননা ইস্রায়েলের ত্রাস মিশরের উপর নেমে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রস্থান করিলে মিসর আনন্দ করিল, কারণ উহারা তাহাদের হইতে ত্রাসাপন্ন হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রস্থান করিলে মিসর আনন্দ করিল, কারণ উহারা তাহাদের হইতে ত্রাসাপন্ন হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের চলে যাওয়া দেখে মিসরীয়েরা খুশী হয়েছিল, কারণ তারা ইস্রায়েলীয়দের ভীষণ ভয় করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের চলে যাওয়া দেখে মিসরীয়রা খুশী হয়েছিল, কারণ তারা বনি-ইসরাইলদের ভীষণ ভয় করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রস্থানে মিশরবাসীরা হয়েছিল আনন্দিত তাদেরই কারণে তারা হয়েছিল ভীত, সন্ত্রস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের লোকদের চলে যেতে দেখে মিশর ভীষণ খুশী হয়েছিলো, কেননা ওরা ঈশ্বরের লোকদের ভয় পেতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর আনন্দ করল যখন তারা চলে গেল, কারণ মিশরবাসীরা তাদের থেকে ভীত ছিল।