Psalms 105:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি শৈল খুলে দিলেন, পানি প্রবাহিত হল; তা নদী হয়ে শুকনো ভূমিতে প্রবাহিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি শৈল খুলে দিলেন আর জল বেরিয়ে এল; মরুভূমিতে নদীর মতো তা প্রবাহিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি শৈল খুলিয়া দিলেন, জল প্রবাহিত হইল; তাহা নদী হইয়া শুষ্কভূমিতে বহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি শৈল খুলিয়া দিলেন, জল প্রবাহিত হইল; তাহা নদী হইয়া শুষ্কভূমিতে বহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পাথর খুলে দিলেন, তাতে জল বেরিয়ে আসল; শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পাথর খুলে দিলেন, তাতে পানি বেরিয়ে আসল; শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি উন্মুক্ত করলেন শিলাবক্ষ, উৎসারিত হল জলস্রোত মরুভূমির মাঝে হল প্রবাহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর শিলাটিকে অর্ধেক করে ভাঙলেন এবং সেখান থেকে জল বেরিয়ে এলো| মরুভূমিতে একটা নদী বইতে শুরু করলো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি শিলা ভেঙে দিলেন, জল প্রবাহিত হল; তা নদী হয়ে শুকনো জমিতে বোয়ে গেল।