Psalms 105:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর লোকদেরকে আনন্দ সহ, নিজের মনোনীত লোকদেরকে সঙ্গীতের সঙ্গে বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজের প্রজাদের আনন্দের সাথে আর তাঁর মনোনীতদের আনন্দধ্বনির সাথে বের করে আনলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন প্রজাদিগকে আনন্দ সহ, নিজ মনোনীত লোকদিগকে সঙ্গীতের সহিত বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন প্রজাদিগকে আনন্দসহ, নিজ মনোনীত লোকদিগকে সঙ্গীতের সহিত বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আনন্দ ও আনন্দ-গানের সংগে তাঁর বাছাই করা লোকদের তিনি বের করে আনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আনন্দ ও আনন্দ-গানের সংগে তাঁর বাছাই করা বান্দাদের তিনি বের করে আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মুক্ত করে আনলেন তাঁর মনোনীত প্রজাবৃন্দকে, মুখর হয়ে উঠল তারা আনন্দসঙ্গীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর মিশর থেকে তাঁর নির্বাচিত লোকদের বের করে আনলেন| লোকজন মহা উল্লাস করতে করতে, আনন্দ গান গাইতে গাইতে বেরিয়ে এলো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর লোকেদের আনন্দ সঙ্গে, তাঁর মনোনীতদেরকে বিজয় উল্লাসে বের করে আনলেন।