Psalms 105:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্মরণ কর তাঁর কৃত সমস্ত অলৌকিক কাজ, তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর উচ্চারিত সমস্ত শাসন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি, তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য্য কর্ম্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্মরণ কর তাঁহার কৃত আশ্চর্য কর্ম সকল, তাঁহার অদ্ভুত লক্ষণ ও তাঁহার মুখের শাসন সকল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে তাঁর দাস অব্রাহামের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর অলৌকিক কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বরের সেবক অব্রাহামের বংশধরগণ, তাঁর মনোনীত যাকোবের কুল!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যে সব আশ্চর্য্য কার্য করেন তা স্মরণ কর| তিনি যে সমস্ত চমৎ‌‌কার কাজ করেছেন এবং তাঁর বিচক্ষণ প্রজ্ঞা সিদ্ধান্তগুলি স্মরণে রেখো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে কর তাঁর করা আশ্চর্য্য জিনিস সব, তাঁর অদ্ভুতকান্ড এবং তাঁর মুখের শাসন সব;