Psalms 106:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা হোক! মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়; তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলহামদুলিল্লাহ্! তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তিনি মেহেরবান; তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর! ধন্যবাদ কর তাঁর কারণ তিনি মঙ্গলময়, নিত্যস্থায়ী তাঁর অবিচল প্রেম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর! প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি মঙ্গলময়! ঈশ্বরের প্রেম চিরন্তন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রশংসা কর সদাপ্রভুুর, ধন্যবাদ দাও সদাপ্রভুুকে, কারণ তিনি মঙ্গলময়, তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী।