Psalms 106:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও তারা শিবিরের মধ্যে মূসার প্রতি, ও মাবুদের পবিত্র লোক হারুনের প্রতি ঈর্ষা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা শিবিরের মধ্যে মোশির প্রতি আর সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও তাহারা শিবিরের মধ্যে মোশির প্রতি, ও সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও তাহারা শিবিরের মধ্যে মোশির প্রতি, ও সদাপ্রভুর পবিত্র লোক হারোণের প্রতি ঈর্ষা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাম্বুতে জীবন কাটাবার সময় মোশিকে দেখে, আর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সেই হারোণকে দেখে তাদের হিংসা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাম্বুতে জীবন কাটাবার সময় মূসাকে দেখে, আর মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র করা সেই হারুনকে দেখে তাদের হিংসা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুপ্রান্তরে তারা ঈর্ষান্বিত হয়েছিল মোশির বিরুদ্ধে, প্রভুর পুরোহিত হারোণের বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র শিবিরে লোকরা বিশ্বস্ত রইল এবং মোশি ও হারোণের প্রতি তাদের উদ্যম দেখাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা শিবিরের মধ্যে মোশি এবং হারোণ সদাপ্রভুুর পবিত্র যাজকের ওপর বিরক্ত হল।