Psalms 106:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভূমি ফেটে গিয়ে দাথনকে গ্রাস করলো, অবীরামের সঙ্গীদেরকে আচ্ছাদন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবী বিভক্ত হয়ে দাথনকে গ্রাস করল; অবীরাম ও তার দলবলকে সমাধিস্থ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভূমি ফাটিয়া গিয়া দাথনকে গ্রাস করিল, অবীরামের মণ্ডলীকে আচ্ছাদন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভূমি ফাটিয়া গিয়া দাথনকে গ্রাস করিল, অবীরামের মণ্ডলীকে আচ্ছাদন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবী মুখ খুলে দাথনকে গিলে ফেলল আর অবীরামের দলকে ঢেকে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়া মুখ খুলে দাথনকে গিলে ফেলল আর অবীরামের দলকে ঢেকে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধরণী দ্বিধা হয়ে দাথনকে করল গ্রাস, অবীরাম-এর সঙ্গীসাথীদের করল আবৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দাথন এবং অবীরামের গোষ্ঠীর দিকে মাটি দ্বিধাবিভক্ত হল, তাদের গিলে ফেলল এবং ঢেকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভূমি ফাটল এবং দাথনকে গিলে নিলো, অবীরামের অনুগামীদের ঢেকে দিলো।