Psalms 106:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সঙ্গীদের মধ্যে আগুন জ্বলে উঠলো; অনল-শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অনুসরণকারীদের মাঝে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্টদের দগ্ধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মণ্ডলীর মধ্যে অগ্নি জ্বলিয়া উঠিল; অনল-শিখা দুষ্ট লোকদিগকে পোড়াইয়া ফেলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মণ্ডলীর মধ্যে অগ্নি জ্বলিয়া উঠিল; অনল-শিখা দুষ্ট লোকদিগকে পোড়াইয়া ফেলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অগ্নি প্রজ্বলিত হল তাদের সমাবেশে, দুষ্টেরা দগ্ধ হল সেই অনল শিখায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো| তারপর আগুন সেই সব দুষ্ট লোকদের পুড়িয়ে দিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্টদের পুড়িয়ে দিলো।