Psalms 106:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে মাবুদের বিক্রমের সমস্ত কাজ বর্ণনা করতে পারে? কে তাঁর সমস্ত প্রশংসা তবলিগ করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে সদাপ্রভুর পরাক্রমী কাজকর্ম প্রচার করতে পারে অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে সদাপ্রভুর বিক্রমের কার্য্য সকল বর্ণনা করিতে পারে? কে তাঁহার সমস্ত প্রশংসা প্রচার করিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে সদাপ্রভুর বিক্রমের কার্য সকল বর্ণনা করিতে পারে? কে তাঁহার সমস্ত প্রশংসা প্রচার করিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর মহৎ কাজের বর্ণনা কে করতে পারে? তাঁর গৌরবের পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের মহৎ কাজের বর্ণনা কে করতে পারে? তাঁর প্রশংসার পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে পারে বর্ণনা করতে প্রভু পরমেশ্বরের মহান কীর্তিরাজি? অথবা কে পারে নিবেদন করতে তাঁর যথাযোগ্য প্রসংসার অর্ঘ্য?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না| কোন ব্যক্তিই ঈশ্বরের যথেষ্ট প্রশংসা করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে সদাপ্রভুুর বিক্রমের কাজ সব গণনা করতে পারে? কে তাঁর সব প্রশংসনীয় কাজ প্রচার করতে পারে?