Psalms 106:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের উদ্ধারকর্তা আল্লাহ্কে ভুলে গেল, যিনি মিসরে বিবিধ মহৎ কাজ করেছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন তারা তাঁকে ভুলে গেল, যিনি মিশরে মহান কাজ করেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন ত্রাণকর্ত্তা ঈশ্বরকে ভুলিয়া গেল, যিনি মিসরে বিবিধ মহৎ কার্য্য করিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন ত্রাণকর্তা ঈশ্বরকে ভুলিয়া গেল, যিনি মিসরে বিবিধ মহৎ কার্য করিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের উদ্ধারকর্তা ঈশ্বরকে তারা ভুলে গেল যিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের উদ্ধারকর্তা আল্লাহ্কে তারা ভুলে গেল যিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভুলে গেল তাদের পরিত্রাতা ঈশ্বরকে, যিনি মিশরে সাধন করেছিলেন নানা মহৎ কার্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন! কিন্তু তাঁরা তাঁকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন| মিশরে যে ঈশ্বর বিরাট অলৌকিক কাজ করেছিলেন, তাঁকে তাঁরা ভুলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরকে ভুলে গেল, যিনি মিশরে মহৎ কাজ করেছিলেন;