Psalms 106:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তিনি বললেন, ওদেরকে সংহার করতে হবে; কিন্তু তাঁর মনোনীত ব্যক্তি মূসা তাঁর সাক্ষাতে ভঙ্গস্থানে দাঁড়ালেন, তাঁর ক্রোধ ফিরাবার জন্য দাঁড়ালেন, পাছে তিনি তাদেরকে বিনাশ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি বললেন যে তিনি তাদের ধ্বংস করবেন; কিন্তু মোশি, তাঁর মনোনীত সেবক, সদাপ্রভু ও তাঁর লোকেদের মাঝে দাঁড়ালেন, তিনি তাঁর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাঁর ক্রোধ থেকে মুখ ফেরান এবং তাদের ধ্বংস না করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তিনি কহিলেন, উহাদিগকে সংহার করিতে হইবে; কিন্তু তাঁহার মনোনীত ব্যক্তি মোশি তাঁহার সাক্ষাতে ভঙ্গস্থানে দাঁড়াইলেন, তাঁহার কোপ ফিরাইবার জন্য দাঁড়াইলেন, পাছে তিনি তাহাদিগকে বিনাশ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তিনি কহিলেন, উহাদিগকে সংহার করিতে হইবে; কিন্তু তাঁহার মনোনীত ব্যক্তি মোশি তাঁহার সাক্ষাতে ভঙ্গস্থানে দাঁড়াইলেন, তাঁহার কোপ ফিরাইবার জন্য দাঁড়াইলেন, পাছে তিনি তাহাদিগকে বিনাশ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন; তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা লোক মোশি তাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন, যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার ক্রোধ ফিরাতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন; তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা বান্দা মূসা তাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন, যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার রাগ ফিরাতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তিনি তাদের সকলকে সংহার করতে মনস্থ করলেন। কিন্তু তাঁর মনোনীত সেবক মোশি এসে দাঁড়ালেন তাঁর মুখোমুখি, তাঁর বিধ্বংসী ক্রোধ নিবারণের আবেদন নিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ওসব লোককে ধ্বংস করতে চেয়েছিলেন| কিন্তু মোশি, যাকে তিনি মনোনীত করেছিলেন তিনি ঈশ্বরকে নিরস্ত করেন| ঈশ্বর ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু মোশি পথ রোধ করে দাঁড়ান তাই ঈশ্বর সেইসব লোকদের আর ধ্বংস করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের ধ্বংসের জন্য আদেশ জারি করলেন তার মনোনীত মোশি তাঁর সামনে ভঙ্গ জায়গায় দাঁড়ালেন তাঁর রাগ দূর করার জন্য যাতে তিনি তাদেরকে ধ্বংস না করেন।