Psalms 106:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা রমণীয় দেশ তুচ্ছ করলো, তাঁর কালামে বিশ্বাস করলো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর তারা সেই মনোরম দেশটিকে তুচ্ছ করল; তারা তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস করল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা রমণীয় দেশ তুচ্ছ করিল, তাঁহার বাক্যে বিশ্বাস করিল না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা রমণীয় দেশ তুচ্ছ করিল, তাঁহার বাক্যে বিশ্বাস করিল না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল; তারা সদাপ্রভুর কথায় বিশ্বাস করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল; তারা মাবুদের কথায় বিশ্বাস করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তারা অবজ্ঞা করল সেই মনোরম দেশ, তারা বিশ্বাস করল না ঈশ্বরের প্রতিশ্রুতিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারপর এই সব লোক কনানের চমৎ‌‌কার রাজ্যে প্রবেশ করতে অস্বীকার করে| ওরা বিশ্বাস করেনি যে, ওই দেশে (কনানে) বসবাসকারী মানুষদের পরাজিত করতে ঈশ্বর ওদের সাহায্য করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তারা উর্বর দেশকে তুচ্ছ করল, তারা তাঁর প্রতিশ্রুতি বিশ্বাস করল না;