Psalms 106:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর পক্ষে তা ধার্মিকতা বলে গণনা করা হল, পুরুষ পরস্পরায় চিরকালের জন্য গণনা করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কাজ তাঁর পক্ষে ধার্মিকতা বলে পুরুষানুক্রমে চিরকালের জন্য গণ্য হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পক্ষে তাহা ধার্ম্মিকতা বলিয়া গণিত হইল, পুরুষে পুরুষে চিরকালের জন্য গণিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণিত হইল, পুরুষে পুরুষে চিরকালের জন্য গণিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্য নির্দোষ বলে ধরা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্য ধার্মিক বলে ধরা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর এ কাজ পরিগণিত হল ধার্মিকতা রূপে, পুরুষানুক্রমে চিরকালের জন্য গণিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর জানতেন যে পীনহস খুব ভালো একটা কাজ করেছিলো| ঈশ্বর সেটা চিরদিন, অনন্তকালের জন্য স্মরণে রাখবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা তাঁর পক্ষে ধার্ম্মিকতা বলে গণ্য হল সব প্রজন্ম চিরকালের জন্য।