Psalms 106:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মরীবার পানির কাছেও আল্লাহ্র ক্রোধ জন্মাল, আর তাদের জন্য মূসার বিপদ ঘটলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরীবার জলস্রোতের কাছে তারা সদাপ্রভুকে ক্রুদ্ধ করল, আর তাদেরই জন্য মোশির বিপদ ঘটল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মরীবার জলসমীপেও ঈশ্বরের কোপ জন্মাইল, আর তাহাদের জন্য মোশির বিপদ ঘটিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মরীবার জলসমীপেও ঈশ্বরের কোপ জন্মাইল, আর তাহাদের জন্য মোশির বিপদ ঘটিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল; তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরীবার পানির ধারে তারা মাবুদের রাগ জাগিয়ে তুলল; তাদের জন্যই মূসা বিপদে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরিবার জলকুণ্ডের কাছেও তারা প্রজ্বলিত করেছিল তাঁর ক্রোধ তাদের জন্য হয়েছিল মোশির অনিষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরীবার কাছে লোকজন প্রচণ্ড ক্রোধান্বিত হল| তারা মোশিকে দিয়ে কিছু কু-কাজ করালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মরীবার জলসমীপেও ঈশ্বরের রাগ জন্মাল এবং তাদের জন্য মোশির কষ্টহল