Psalms 106:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তারা তাঁর রূহের বিরুদ্ধে বিদ্রোহী হল, আর উনি তাদের ওষ্ঠাধরে অবিবেচনার কথা বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করল, আর তাই বেপরোয়া কথা মোশির মুখে উচ্চারিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা তাঁহার আত্মার বিরুদ্ধে বিদ্রোহী হইল, আর উনি আপন ওষ্ঠাধরে অবিবেচনার কথা কহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা তাঁহার আত্মার বিরুদ্ধে বিদ্রোহী হইল, আর উনি আপন ওষ্ঠাধরে অবিবেচনার কথা কহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাতে মোশির মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিল যা বলা তাঁর উচিত ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আল্লাহ্র রূহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাতে মূসার মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিল যা বলা তাঁর উচিত ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তারা মোশির অন্তর তিক্ত-বিরক্ত করে তুলেছিল, তাই তাঁর মুখে উচ্চারিত হয়েছিল অনুচিত বাক্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুলল এবং সে কিছু চিন্তা-ভাবনা না করেই কথা বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে তিক্ত করল এবং তিনি বেপরোয়াভাবে বললেন।