Psalms 106:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জাতিদেরকে বিনষ্ট করলো না, যা মাবুদ করতে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা জাতিদের বিনষ্ট করল না যেমন সদাপ্রভু তাদের আদেশ দিয়েছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা জাতিগণকে বিনষ্ট করিল না, যাহা সদাপ্রভু করিতে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা জাতিগণকে বিনষ্ট করিল না, যাহা সদাপ্রভু করিতে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের আদেশের অবাধ্য হয়ে তারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র হুকুমের অবাধ্য হয়ে তারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সেই দেশের জাতিসমূহকে সংহার করেনি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর লোকদের কনানে অন্য জাতিসমূহ যারা বাস করছিল তাদের ধ্বংস করে দিতে বললেন| কিন্তু ইস্রায়েলের লোকরা ঈশ্বরের কথা মান্য করে নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা জাতিদেরকে ধ্বংস করল না, যেমন সদাপ্রভুু করতে আদেশ দিয়েছিলেন।