Psalms 106:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ওদের মূর্তিগুলোর সেবা করলো, তাতে সেগুলো তাদের ফাঁদ হয়ে উঠলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের প্রতিমাগুলির আরাধনা করল, আর সেইসব তাদের ফাঁদ হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহাদের প্রতিমা সকলের সেবা করিল, তাহাতে সে সকল তাহাদের ফাঁদ হইয়া উঠিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহাদের প্রতিমা সকলের সেবা করিল, তাহাতে সেই সকল তাহাদের ফাঁদ হইয়া উঠিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের প্রতিমাগুলোকে তারা পূজা করল আর সেগুলোই তাদের ফাঁদ হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মূর্তিগুলোকে তারা পূজা করল আর সেগুলোই তাদের ফাঁদ হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাদের প্রতিমাগুলি ভজনা করল, আর সেগুলিই হল তাদের ফাঁদ স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই লোকগুলো ঈশ্বরের লোকদের জন্য ফাঁদের মতই ভয়ঙ্কর হল| ঈশ্বরের লোকরাও সেইসব মূর্ত্তিসমূহের পূজা করতে শুরু করলো যাদের ওরা পূজা করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাদের প্রতিমার আরাধনা করল, তাতে সে সব তাদের ফাঁদ হয়ে উঠল।