Psalms 106:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নির্দোষদের রক্তপাত, নিজ নিজ পুত্র-কন্যাদেরই রক্তপাত করলো, কেনানীয় মূর্তিগুলোর উদ্দেশে তাদেরকে কোরবানী করলো; দেশ রক্তে অশুদ্ধ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নির্দোষের রক্তপাত করল, নিজেদের ছেলেমেয়েদের রক্ত, যাদের তারা কনান দেশের প্রতিমাদের উদ্দেশে বলি দিল, আর তাদের রক্তে সারা দেশ কলুষিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা নির্দ্দোষদের রক্তপাত, স্ব স্ব পুত্রকন্যাদেরই রক্তপাত করিল, কনানীয় প্রতিমাগণের উদ্দেশে তাহাদিগকে বলিদান করিল; দেশ রক্তে অশুদ্ধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা নির্দোষদের রক্তপাত, স্ব স্ব পুত্র-কন্যাদেরই রক্তপাত করিল, কনানীয় প্রতিমাগণের উদ্দেশে তাহাদিগকে বলিদান করিল; দেশ রক্তে অশুদ্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা নির্দোষদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল। তারা কনানের প্রতিমাগুলোর উদ্দেশে তাদের বলি দিল, তাতে গোটা দেশটা সেই রক্তে অশুচি হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা নির্দোষীদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল। তারা কেনানের মূর্তিগুলোর উদ্দেশে তাদের বলি দিল, তাতে গোটা দেশটা সেই রক্তে নাপাক হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্দোষের রক্তপাত করল তারা, রক্তপাত করল আপন আপন পুত্র কন্যাদের। তাদের বলিদান করল কনান দেশের প্রতিমাগুলির উদ্দেশে, এই রক্তপাতের ফলে দেশ হল অপবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের লোকরা নিস্পাপ লোকদের হত্যা করেছিলো| ওরা ওদের নিজেদের সন্তানদেরও হত্যা করেছিলো এবং তাদের মূর্ত্তিসমূহের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নির্দ্দোষদের রক্তপাত করল, তাদের ছেলে এবং মেয়েদের রক্তপাত করল, তারা কনানীয় প্রতিমাদের উদ্দেশ্যে তাদেরকে বলিদান করল; দেশ রক্তে অপবিত্র করলো।