Psalms 106:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তারা নিজেদের কাজে নাপাক, নিজেদের কর্মতে জেনাকারী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপন কর্মের ফলে তারা নিজেদের অশুচি করল, নিজেদের ক্রিয়াকলাপে তারা ব্যভিচারী হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাহারা আপনাদের কার্য্যে অশুচি, আপনাদের ক্রিয়াতে ব্যভিচারী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাহারা আপনাদের কার্যে অশুচি, আপনাদের ক্রিয়াতে ব্যভিচারী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ সব করে তারা নিজেদের অশুচি করল; তাদের কাজ দিয়ে তারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ সব করে তারা নিজেদের নাপাক করল; তাদের কাজ দিয়ে তারা মাবুদের প্রতি বেঈমানী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এভাবেই নিজেদের কর্মদোষে তারা হল অশুচি, নিজেদের কার্যকলাপে তারা ঈশ্বরের প্রতি করল বিশ্বাসঘাতকতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই অন্য লোকদের পাপে ঈশ্বরের লোকরা অপবিত্র হয়ে উঠেছিল| ঈশ্বরের লোকরা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বাসী হয়ে উঠেছিলো এবং অন্য লোকরা যা করতো ওরাও তাই করতে শুরু করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের কাজের দ্বারা কলুষিত হল এবং ব্যভিচারী হলো তাদের কাজের জন্য।