Psalms 106:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনেকবার তিনি তাদেরকে উদ্ধার করলেন, কিন্তু তারা নিজেদের মন্ত্রণায় বিদ্রোহী হল, ও নিজেদের অপরাধে দুর্বল হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহুবার তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা স্বেচ্ছায় তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হল, আর শেষে তারা নিজেদের পাপে ধ্বংস হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনেক বার তিনি তাহাদিগকে উদ্ধার করিলেন, কিন্তু তাহারা আপনাদের মন্ত্রণায় বিদ্রোহী হইল, ও আপনাদের অপরাধে ক্ষীণ হইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনেক বার তিনি তাহাদিগকে উদ্ধার করিলেন, কিন্তু তাহারা আপনাদের মন্ত্রণায় বিদ্রোহী হইল, ও আপনাদের অপরাধে ক্ষীণ হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল; পাপের দরুন তাদের পতন হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল; গুনাহের দরুন তাদের পতন হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুবার তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা স্বেচ্ছাচারী হয়ে বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে, নিজেদের অধর্মের ফলে হল বিপর্যস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল| অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক বার তিনি তাদেরকে সাহায্য করতে এলেন কিন্তু তারা বিদ্রোহী হল এবং নিজেদের পাপে দুর্বল হয়ে পড়ল।