Psalms 106:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদের পক্ষে তাঁর নিয়ম স্মরণ করলেন, নিজের অটল মহব্বতের মহত্ত্ব অনুসারে অনুশোচনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সুবিধার্থে তিনি নিজের নিয়ম স্মরণ করলেন এবং তাঁর মহান প্রেমের কারণে তিনি নরম হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদের পক্ষে আপনার নিয়ম স্মরণ করিলেন, নিজ দয়ার মহত্ত্বানুসারে অনুশোচনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদের পক্ষে আপনার নিয়ম স্মরণ করিলেন, নিজ দয়ার মহত্ত্বানুসারে অনুশোচনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের জন্য তাঁর স্থাপন করা ব্যবস্থার কথা তিনি মনে করলেন; তাঁর অসীম, অটল ভালবাসা অনুসারে তাদের প্রতি মমতা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের জন্য তাঁর স্থাপন করা ব্যবস্থার কথা তিনি মনে করলেন; তাঁর অসীম, অটল মহব্বত অনুসারে তাদের প্রতি মমতা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের স্বার্থেই তিনি স্মরণ করলেন তাদের সঙ্গে স্থাপিত তাঁর সন্ধিচুক্তির শর্ত, অবিচল প্রেমের মাহাত্ম্যে তিনি পরিবর্তন করলেন তাঁর সঙ্কল্প।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন এবং তাঁর মহৎ‌‌ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মনে করলেন তাদের সঙ্গে তার নিয়মের কথা এবং নরম হলেন কারণ তাঁর বিশ্বস্ততার বিধি।