Psalms 106:48 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। সমস্ত লোক বলুক, আমিন। মাবুদের প্রশংসা হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর প্রশংসা হোক, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, সব লোকজন বলুক, “আমেন!” সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত। সমস্ত লোক বলুক, আমেন্। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত। সমস্ত লোক বলুক, আমেন্। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৃষ্টির আগে থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। সমস্ত লোক বলুক, “আমেন।” সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৃষ্টির আগে থেকে আখেরাত পর্যন্ত ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা হোক। সমস্ত লোক বলুক, “আমিন।” আলহামদুলিল্লাহ্!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল অবধি তুমি ধন্য ‘আমেন’–বলুক সর্বজন। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর| ঈশ্বর চির বিরাজমান এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন| সব লোকরা বলল, “আমেন! প্রভুর প্রশংসা কর!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সদাপ্রভুু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত। সব লোক বলুক, আমেন। সদাপ্রভুুর প্রশংসা কর।