Psalms 106:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সঙ্গে শ্লাঘা করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন আমি তোমার মনোনীতদের সমৃদ্ধি দেখতে পাই, যেন তোমার জাতির আনন্দে অংশীদার হতে পারি এবং তোমার অধিকারের সঙ্গে যোগ দিয়ে ধন্যবাদ দিতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি, যেন তোমার অধিকারের সহিত শ্লাঘা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে যেন আমি তোমার বাছাই করা লোকদের মংগল দেখতে পাই, তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি, আর যারা তোমার সম্পত্তি তার অংশ হিসাবে গর্ব করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে যেন আমি তোমার বাছাই করা বান্দাদের উন্নতি দেখতে পাই, তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি, আর যারা তোমার সম্পত্তি তার অংশ হিসাবে গর্ব করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেন আমি দেখতে পাই তোমার প্রজাদের সমৃদ্ধি, যেন আনন্দিত হতে পারি তোমার প্রিয় জাতির আনন্দে যেন যাদের উপর তোমার একান্ত অধিকার তাদের সাথে গর্বিত হতে পারি তোমার গৌরবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার পছন্দ করা লোকদের জন্য আপনি যে সব ভালো কাজ করেন, আমাকেও তার অংশীদার হতে দিন| আপনার জাতির সঙ্গে আমাকেও আনন্দ করতে দিন| আপনার লোকদের সঙ্গে আমাকেও আপনার প্রশংসা করতে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি তোমার মনোনীতদের মঙ্গল দেখবো, যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি এবং তোমার অধিকারের সঙ্গে গৌরব করি।